নিরামিষ ধোঁকার ডালনা

যারা নিরামিষ রান্না পছন্দ করেন তাদের জন্য এই ধোঁকার ডালনা খুবই সুস্বাদু একটি পদ।
নিরামিষ ধোঁকার ডালনা
যারা নিরামিষ রান্না পছন্দ করেন তাদের জন্য এই ধোঁকার ডালনা খুবই সুস্বাদু একটি পদ।
রান্নার নির্দেশ
- 1
ছোলার ডাল কে সারারাত জলে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন জল ঝরিয়ে ভালো করে ছোলার ডাল মিক্সিতে পেস্ট করে নিতে হবে। ডালের এই পেস্টের মধ্যে আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, সামান্য লবণ, সামান্য জিরের গুঁড়ো ও অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
ননস্টিক প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হলে তার মধ্যে কালোজিরা ফোড়ন দিতে হবে। ফড়োনের সুগন্ধ বেরোলে ওই ডাল বাটার মিশ্রণটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে তেলের মধ্যে ওই ডাল বাটা কে নাড়তে হবে।
- 3
5 মিনিট পর ওই ডাল বাটার মিশ্রনকে কে একটা তেল মাখানো থালার মধ্যে নামিয়ে নিতে হবে। ওই ডাল এর মিশ্রণকে গরম থাকতে থাকতেই হাত দিয়ে চেপে সমান করে নিতে হবে। এবার একটা ছুরির দ্বারা বরফি আকারে ওই ডালের মিশ্রণ কেটে ধোকা বানাতে হবে। কড়াইতে তেল দিয়ে ওই ধোকা গুলোকে আমরা ভেজে তুলে রাখবো।
- 4
এবার নন-স্টিক প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হবার পর তার মধ্যে এক এক করে গোটা জিরা, তেজপাতা,গোটা গরম মসলা,ও হিংগ ফোড়ন দিতে হবে। সুগন্ধ বের হলে তার মধ্যে এক এক করে টমেটো কুচি, হলুদ গুঁড়ো,ধনের গুড়ো,জিরের গুঁড়ো,আদা বাটা,লঙ্কা বাটা দিয়ে ভালো করে মসলা কষাতে হবে।
- 5
২ দু মিনিট পর ওই মসলার মধ্যে টক দই দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। 1 টেবিল চামচ জল দিয়ে ভালো করে মসলা কষতে হবে। আর তিন মিনিট পর এর মধ্যে কাজুবাটা, পোস্ত বাটা ও চার মগজ বাটা দিয়ে ভালো করে সব মসলা মিশিয়ে নিতে হবে। মসলা ভালো করে কষা হয়ে যাবার পর মসলা থেকে তেল বেরিয়ে আসলে তার মধ্যে 3 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে।
- 6
জল ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ধোকা গুলোকে দিয়ে দিতে হবে। এক মিনিট পর এর মধ্যে ঘি ও গরম মসলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। সবশেষে নামানোর আগে এক চামচ কসৌরি মেথি গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। আমাদের ধোকার ডালনা তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি সাজিয়ে পরিবেশন করতে হবে।
Made this recipe? Share a Cooksnap!
Let Mithu Majumder know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি