মেদু বড়া

#জলখাবারেররেসিপি। এটা খুবই স্বাস্থ্যকর একটি জলখাবার। ছোট বড় সবার জন্য খুবই উপযোগী এই মেদু বড়া।
মেদু বড়া
#জলখাবারেররেসিপি। এটা খুবই স্বাস্থ্যকর একটি জলখাবার। ছোট বড় সবার জন্য খুবই উপযোগী এই মেদু বড়া।
রান্নার নির্দেশ
- 1
ডালের জল ঝরিয়ে ওই বিউলির ডাল মিক্সিতে পেস্ট করে নিতে হবে। ডালের ওই মিশ্রণের মধ্যে মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কারি পাতা কুচি ও আগে থেকে কুরিয়ে রাখা এক চামচ নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালের এই মিশ্রণে আন্দাজ করে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করতে দিতে হবে। তেল গরম হবার পর, দুটি হাত ভালো করে জলে ভিজিয়ে নিয়ে, ওই ডাল এর মিশ্রণ হাতের মধ্যে নিয়ে মেদুবড়ার আকার দিয়ে করাইতে ছাড়তে হবে। সোনালী রঙ ধরা অবধি বড়া গুলোকে ভাল করে ভাজতে হবে। ভালোভাবে বড়া গুলি ভাজা হবার পর একটা প্লেটে তুলে নিতে হবে।
- 3
কোরানো নারকেল, কাঁচা লঙ্কা,আদা কুচি সব একসাথে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। এবার কড়াইতে ১টেবিল চামচ তেল দিয়ে, তেল ভালো করে গরম হবার পর তার মধ্যে এক এক করে ১/২ চা চামচ বিউলির ডাল, সরষে, গোটা শুকনো লঙ্কা, হিং ও কারি পাতা ফোড়ন দিতে হবে। সুগন্ধ বের হলে নারকেলের পেস্ট এর মধ্যে এই ফোড়নটি ঢেলে দিতে হবে।এর মধ্যে সামান্য নুন ও চিনি মিশিয়ে নিতে হবে। এই নারকেলের চাটনি দিয়ে মেদুবড়া পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (6)