চিংড়ি মাছের মালাইকারি

#মধ্যাহ্নভোজনের রেসিপি। চিংড়ি মাছ ছোট-বড় সবারই খুব প্রিয়, নারকেলের ঘন মালাই ও সুগন্ধি সব মসলা দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয়। দুপুরের মধ্যাহ্নভোজে এই চিংড়ি মাছের মালাইকারি খুবই সুস্বাদু একটি পদ।
চিংড়ি মাছের মালাইকারি
#মধ্যাহ্নভোজনের রেসিপি। চিংড়ি মাছ ছোট-বড় সবারই খুব প্রিয়, নারকেলের ঘন মালাই ও সুগন্ধি সব মসলা দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয়। দুপুরের মধ্যাহ্নভোজে এই চিংড়ি মাছের মালাইকারি খুবই সুস্বাদু একটি পদ।
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল দিয়ে লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ গুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। আবার কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে তেল গরম হবার পর গোটা গরম মসলা ও তেজপাতা ফোড়ন দিতে হবে। সুগন্ধ বের হলে তার মধ্যে কুচানো পেঁয়াজ গুলোকে দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ হালকা সোনালী রঙ ধরে আসলে তার মধ্যে টমেটো পিউরি ঢেলে ভাল করে মিশিয়ে নিতে হবে। এক মিনিট পর কড়াইতে আদা-রসুন বাটা, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, কাঁচালঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে ভাল করে মশলা গুলোকে ভাজতে হবে।
- 2
এরপর ওই মসলার মধ্যে ১ টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও দু-তিন মিনিট সব মসলা গুলোকে ভাল করে ভাজতে হবে। মসলা থেকে তেল বেরিয়ে আসলে ও সুগন্ধ বের হলে তখন আগে থেকে নারকেলের যে দুধ তৈরি করে রাখা হয়েছিল সেই দুধ টা ও এক চামচ চিনি মসলার মধ্যে ঢেলে দিতে হবে।এই রান্না টিতে আমরা কোন জল ব্যবহার করব না। মসলা সমেত দুধ ফুটে ওঠার পরে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ গুলোকে দিয়ে দিতে হবে।
- 3
এবার একটি ঢাকনা দিয়ে কড়াইকে ঢেকে দিতে হবে। একদম মাঝারি আঁচে ৩ মিনিট রান্না করতে হবে। তিন মিনিট পর ঢাকনা খুলে ঘি,গরম মসলা ও কসুরি মেথি ছড়িয়ে চিংড়ি মাছের মালাইকারি নামিয়ে নিতে হবে। গরম ভাত বা পোলাওয়ের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি পরিবেশন করতে হবে। এ পুরো রান্না টি আপনাদের মাঝারি তাপে রান্না করতে হবে তবেই খুবই সুস্বাদু হবে।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (3)