রান্নার নির্দেশ
- 1
প্রথমে 5 চামচ চিনি হালকা আঁচে জ্বাল দিয়ে গলিয়ে যে পাত্রে পুডিং বানাতে হবে,তার মধ্যে ঢেলে ঠান্ডা করে দিতে হবে ।
- 2
দুধ জ্বাল দিয়ে তাতে চিনি মিশিয়ে ঠান্ডা করে নিতে হবে ।
- 3
3 টে ডিম ভাল করে ফেটিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে ।
- 4
পুরো মিশ্রণটা ছাকনি দিয়ে ছেকে নিতে হবে ।
- 5
এবার আগে থেকে বানিয়ে রাখা ক্যারামেলের পাত্রে দুধের মিশ্রণ ঢেলে, ফয়েল দিয়ে পাত্রের মুখটা ঢেকে দিতে হবে ।
- 6
একটা কড়াইতে 4 কাপ জল ফুটে উঠলে তাতে পুডিং এর পাত্রটা বসিয়ে দিতে হবে ।
- 7
কড়াই এর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 20 মিনিট রান্না করতে হবে ।
- 8
তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে 3-4ঘণ্টা ।
- 9
এবার পছন্দ মতো কেটে পরিবেশন করুন ক্যারামেল পুডিং ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7952118




মন্তব্যগুলি