দহী লেমন চিকেন কোর্মা

#চিকেন রেসিপি এটি খুব সুস্বাদু ১টি পদ। হালকা টক-মিষ্টি-ঝাল এর স্বাদে এটি সম্পূর্ণ আমার তৈরী রেসিপি। ১ বার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।বাড়িতে ১ বার অবশ্যই ট্রাই করুন।
দহী লেমন চিকেন কোর্মা
#চিকেন রেসিপি এটি খুব সুস্বাদু ১টি পদ। হালকা টক-মিষ্টি-ঝাল এর স্বাদে এটি সম্পূর্ণ আমার তৈরী রেসিপি। ১ বার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।বাড়িতে ১ বার অবশ্যই ট্রাই করুন।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন, হলুদ, শুকনো লংকা গুঁড়ো, আধবাটা গোলমরিচ গুঁড়ো, রুম টেমপারেচারে আনা টক দই,পাতিলেবুর রস, ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩০ মিনিট।
- 2
টিপ্স :- চিকেন পিস গুলো একটু বড়ো সাইজের নিন। ছোটো সাইজের নিলে সেগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি আধ ঘন্টার বেশী ম্যারিনেট করেন। চিকেন পিস গুলোকে ছুরি দিয়ে ১/২টো করে চিরে দিলে চিকেন ভালো ভাবে সেদ্ধ হবে ও মশলা গুলো ভালোভাবে ভেতরে ঢুকবে।
- 3
এরপর ফ্রাইং প্যানে ৪ টেবিল চামচ তেল ও ১ টেবিল চামচ ঘি দিয়ে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে ২ টো শুকনো লংকা, ১টা তেজপাতা,
থেঁতো করা গোটা গরম মশলা (৩টে লবংগ, ২ টো এলাচ, হাফ ইঞ্চি দারচিনি) ফোড়ন দিতে হবে। - 4
পেয়াজ টমেটো কাচালঙ্কা ও রসুন এক সাথে নিয়ে রাখতে হবে
- 5
এরপর পেঁয়াজ কুচি গুলো দিয়ে গোল্ডেন বাদামী করে ভেজে নিতে হবে। এরপর একে একে রসুন বাটা,আদা বাটা ও টমেটো দিয়ে অল্প কষিয়ে নিতে হবে(৫মিনিট)।
- 6
এরপর এতে হলুদের গুঁঁড়ো, শুকনো লংকা গুঁড়ো, অল্প নুন, কাশ্মীরী লংকা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া অব্দি। প্রয়োজনে অল্প অল্প করে জল দিতে হবে যাতে ফ্রাইং প্যানের নীচে ধরে না যায়।
- 7
এরপর এতে ম্যারিনেট করা চিকেন টা দিয়ে কম আঁচে এ ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। আলাদা করে জল দেওয়ার দরকার নেই। দই এর জলেই কষতে হবে,মাংস ৯০% সেদ্ধ হওয়া অব্দি এবং মাঝে মাঝে নাড়তে হবে। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন ২ কাপ জল দিতে হবে এবং পরিমান মতো নুন দিয়ে আরও 5 মিনিট রাখতে হবে।
- 8
এর পর এতে গোলমরিচ গুঁড়ো,গরম মশলা গুঁড়ো (৩টে লবংগ, ২ টো এলাচ, হাফ ইঞ্চি দারচিনি) এবং চিনি (স্বাদানুসার) দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও ৫ মিনিট রেখে গ্যাস অফ করে দিতে হবে।
- 9
গরম গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন সুস্বাদু দহী লেমন চিকেন কোর্মা ।
Keywords
Similar Recipes
More Recipes


























মন্তব্যগুলি