মোঘলাই চিকেন

#চিকেন রেসিপি ।এটি খুব সুস্বাদু ১টি পদ।এটা মোগলাই পরোটা, লাচ্ছা পরোটা, বিরিয়ানী, বা গরম ভাতের সাথে দারুণ লাগে। বাড়িতে আত্মীয় এলে বিশেষ কোনো অনুষ্ঠানে রেস্টুরেন্ট এর মতো স্বাদে বাড়িতেই বানিয়ে ফেলুন। ১ বার অবশ্যই চেষ্টা করুন।
মোঘলাই চিকেন
#চিকেন রেসিপি ।এটি খুব সুস্বাদু ১টি পদ।এটা মোগলাই পরোটা, লাচ্ছা পরোটা, বিরিয়ানী, বা গরম ভাতের সাথে দারুণ লাগে। বাড়িতে আত্মীয় এলে বিশেষ কোনো অনুষ্ঠানে রেস্টুরেন্ট এর মতো স্বাদে বাড়িতেই বানিয়ে ফেলুন। ১ বার অবশ্যই চেষ্টা করুন।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ১টি মশলা তৈরী করে নিতে হবে। লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, সা জীরে, সা মরিচ ৬টা,স্টার অ্যানিস নিয়ে শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে।
- 2
চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন, হলুদ, শুকনো লংকা গুঁড়ো, আদা-রসুন বাটা,সর্ষের তেল, ভিনিগার, গোলাপ জল, আতর দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে ৪৫ মিনিট।
- 3
চিকেন পিস গুলোকে ছুরি দিয়ে ১/২টো করে চিরে দিলে চিকেন ভালো ভাবে সেদ্ধ হবে ও মশলা গুলো ভালোভাবে ভেতরে ঢুকবে।
- 4
এরপর ফ্রাইং প্যানে ৩ টেবিল চামচ তেল ও ১ টেবিল চামচ ঘি দিয়ে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে শুকনো লংকা, তেজপাতা ফোড়ন দিতে হবে।এরপর পেঁয়াজ কুচি গুলো দিয়ে হালকা বাদামী করে ভেজে নিতে হবে। এরপর রসুন বাটা ও আদা বাটা দিয়ে অল্প কষিয়ে নিতে হবে(৫মিনিট)।
- 5
এরপর এতে হলুদের গুঁঁড়ো, শুকনো লংকা গুঁড়ো, অল্প নুন, কাশ্মীরী লংকা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া অব্দি। প্রয়োজনে অল্প অল্প করে জল দিতে হবে যাতে ফ্রাইং প্যানের নীচে ধরে না যায়।
- 6
এরপর এতে ম্যারিনেট করা চিকেন টা দিয়ে কম আঁচে এ ঢাকা দিয়ে সেদ্ধ হবে। প্রয়োজনে
অল্প জল দিতে হবে, মাংস ৮০% সেদ্ধ হওয়া অব্দি এবং মাঝে মাঝে নাড়তে হবে যাতে নীচে ধরে না যায়। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন ২ কাপ জল দিতে হবে এবং পরিমান মতো নুন দিতে হবে। - 7
এর পর এতে কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, আগে থেকে তৈরী করে রাখা মিক্সড মশলা গুঁড়ো, গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও ৫/১০ মিনিট রেখে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি