"নববর্ষের থালি"-চিতল মাছের কালিয়া।

#নববর্ষেররেসিপি। বাঙালির ভুরিভোজ ছাড়া নববর্ষ পালন সম্পূর্ণ হয় না। আমার "নববর্ষের থালি "তে আছে -ফুলকো লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, পোলাও, রোস্টেড পমফ্রেট, তেল কই, পাবদা মাছের সরষে ঝাল,চিতল পেটির কালিয়া, মাটন কষা, আমের চাটনি, আম পানা, গন্ধরাজ লেবু, ঘরেপাতা মিষ্টি দই ও আমার নিজের হাতে বানানো বাংলার প্রসিদ্ধ এক মিষ্টি ল্যাংচা ও মটকা কুলফি।

রান্নার নির্দেশ
- 1
চিতল মাছের পেটি গুলোকে হালকা ভাবে সরষের তেলে ভেজে তুলে রাখা হয়েছে। একটি ননস্টিক প্যানে সরষের তেল গরম করতে দিয়ে, তেল ভালো করে গরম হবার পর তার মধ্যে সমস্ত গোটা গরম মশলা, তেজপাতা ও হিং ফোড়ন দিয়েছি।সুগন্ধ বের হলে মিহি করে কেটে রাখা পেঁয়াজ তেলে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ সোনালী রঙ ধরে আসলে তার মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলা দিতে হবে। আদা রসুন বাটা, টমেটো বাটা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে সব মশলা ভাজতে হবে।
- 2
সব মশালা ২ মিনিট ভাজার পর ওর মধ্যে ১টেবিল চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে। এরপর ১/২চামচ সরষে বাটা দিয়ে মশলা গুলোকে সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ১টেবিল চামচ জল দিয়ে সব মশলা গুলোকে ভাল করে ভাজতে হবে যাতে মশলা পুড়ে না যায়। এরমধ্যে আন্দাজ করে লবণ ও সামান্য চিনি দিতে হবে।মশলা ভালো করে ভাজার পর তার থেকে তেল বেরিয়ে আসলে এরপর ভাজা মাছ গুলোকে মশলার ওপরে দিয়ে দিতে হবে।
- 3
দেড় কাপ গরম জল ওই মাছের উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ৩-৪মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে ওই ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। গ্যাসের আগুন মাঝারি তাপে রেখে রান্নাটা করতে হবে। চিতল মাছের কালিয়া তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে এটি পরিবেশন করতে হবে।
Made this recipe? Share a Cooksnap!
Let Mithu Majumder know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)