ছানার পোলাও
#স্ট্রীট ফুড
রান্নার নির্দেশ
- 1
দেরাদুন বাসমতি চালটা ভাল করে ধুয়ে রাখুন।এবার হাঁড়ি ওভেনে বসিয়ে তাতে পরিমান মত জল সাথে নুন ও লেবুর রস দিয়ে দিন,জল ফুটে আসলে তাতে হলুদ গুঁড়ো ও ধুয়ে রাখা চালটা দিয়ে দিন এবং চালটা ৯০%ফুটিয়ে নিন,এবং ফ্যান ঝরিয়ে ভাত টা ঠান্ডা করে নিন।
- 2
এবার কড়াইতে সামান্য ঘি গরম করে তাতে পনিরের টুকরো ভেজে একবাটি ঠান্ডা জলে ভিজিয়ে নিন(পনির খেতে খুব তুলতুলে হবে)।
- 3
আবারো ঘি ও সামান্য সাদা তেল গরম করে কাজু ও কিসমিস গুলি হালকা ভেজে তুলে রাখুন।
- 4
এবার পরিমান মতো সাদা তেল ও ঘি গরম করে (আঁচ কমিয়ে)তাতে গোটা তেজপাতা,এলাচ,দারুচিনিও লং ফোঁড়ন দিয়ে দিন একটু ভেজে তাতে চেরা কাঁচা লঙ্কা ও আদা কুচি দিয়ে দিন এবং একটু ভেজে নিন।
- 5
তারপর তাতে আগে থেকে তৈরী করা হলুদ ভাত টা দিয়ে দিন,সাথে স্বাদমতো নুন ও চিনি দিয়ে নিন এবং হালকা হাতে নাড়ুন যাতে ভাতের দানা গুলো ভেঙ্গে না যায়।তারপর তাতে পনির গুলো দিয়ে দিন এবং ঢাকা দিন ২মিনিটের জন্য।
- 6
২মিনিট পর ঢাকা তুলে তাতে কাজু কিসমিস দিয়ে দিন এবং আলতো হাতে নেড়ে নিন,এই অবস্থায় একটু ঘি চাইলে মিশিয়ে নিতে পারেন।বেশ তাহলেই তৈরী মজাদার ছানার পোলাও। (বিঃদ্রঃ পুরো রান্না টি উচ্চ আঁচে করবেন না,তাহলে পোলাও খারাপ হয়ে যেতে পারে।)
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি