ধাবা স্টাইল তড়কা
#পঞ্চ ব্যাঞ্জন
রান্নার নির্দেশ
- 1
মিক্স ডাল ৫ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে সেটা সেদ্ধ করে নিতে।
- 2
4 টেবিল চামচ রিফাইন ওয়েল দিয়ে দিতে হবে কড়াইতে গরম হলে গোটা জিরে ফোড়ন দিতে হবে। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিতে হবে। তারপর রসুন কুচি দিয়ে দিতে হবে। নেড়েচেড়ে তাতে আদা কুচি দিয়ে দিতে হবে । ভালো করে কষিয়ে নিতে হবে।
- 3
এবার ধনে জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে। একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিতে হবে। আবার খুব ভালো করে কষে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে ১চা চামচ ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে
- 4
কসৌরি মেথি দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা পাঁচমিশালি ডাল টা দিয়ে দিতে হবে। নেড়েচেড়ে সামান্য জল দিয়ে দিতে হবে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে খুব সামান্য চিনি দিতে হবে হাফ চা চামচ মতো। ফুটে উঠলে ১ চা চামচ বাটার দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা তুলে ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে। ধাবা স্টাইল তড়কা রেডি।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি