ক্রীপ এগ রোল

#এগ রেসিপি । খুবই ভালো খেতে হয়। আর তৈরী করতে মাত্র ৭ মিনিট লাগে।
ক্রীপ এগ রোল
#এগ রেসিপি । খুবই ভালো খেতে হয়। আর তৈরী করতে মাত্র ৭ মিনিট লাগে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ১ টা বাটিতে ১টা ডিম ফাটিয়ে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ওতে নুন, ময়দা, বেকিং পাওডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনোরকম দলা না থাকে।
- 2
আরেকটা বাটিতে ২টা ডিম ফাটিয়ে নিয়ে ওতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি,কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি (অপসোনাল), গোলমরিচ গুঁড়ো, নুন, চাটমশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 3
এবার ১টা ননস্টিক কুকঅয়ারে কম আঁচে ঘি ও বাটার ব্রাশ করে নিয়ে ওতে আগে থেকে তৈরী করে রাখা ব্যাটার টা দিয়ে ঢাকা দিয়ে ২/৩ মিনিট রাখতে হবে। দেখবেন একটু একটু ফুলতে শুরু করেছে।
- 4
এবার ওতে অমলেটের মিশ্রনটা দিয়ে দিতে হবে।ডিমটা একটু ভাজা হয়ে এলে উল্টে দিয়ে আবার ১/২ মিনিট ভাজতে হবে।
- 5
২ দিকটাই ভাজা হয়ে গেলে আবার উল্টে নিয়ে ওপর থেকে গ্রেট করা চীজ ছড়িয়ে ঢাকা দিয়ে আরও ১ মিনিট রাখতে হবে।
- 6
চীজ গলে এলে গ্যাস অফ করে দিয়ে এটাকে রোল করে পছন্দ মতো শস দিয়ে গরম গরম পরিবেশন করুন ক্রীপ এগ রোল।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি