বাদাম ছানার সন্দেশ

# দুধ রেসিপি
এটা আমি নিজের মন দিয়ে বানিয়েছি।ছেলে স্কুলে প্রথম হয়েছিলো তাই মিস্টি টা বানিয়ে ছিলাম,খুবই সহজ বানানো,খেতে ও দারুন
বাদাম ছানার সন্দেশ
# দুধ রেসিপি
এটা আমি নিজের মন দিয়ে বানিয়েছি।ছেলে স্কুলে প্রথম হয়েছিলো তাই মিস্টি টা বানিয়ে ছিলাম,খুবই সহজ বানানো,খেতে ও দারুন
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ কে ফুটিয়ে হাল্কা ঠান্ডা করে ওতে লেবুর রস দিন
দুধ ফেটে গেলে পরিস্কার কাপড় এ ছেকে নিন।
কাপড়ের উপর ই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন
তারপর জল ঝরিয়ে ৩০ মিনিট ঝুলিয়ে রেখে দিন। - 2
আমন্ড বাদাম গরম জলে ভিজিয়ে রাখুন।
- 3
বাদামের ছাল ছাড়িয়ে অল্প দুধ দিয়ে মিক্সারে পেস্ট বানিয়ে নিন।
- 4
৩০ মিনিট পর একটা প্লেটে পুরো ছানা টা ভালো করে মাখুন।
ভালো করে মাখার পর ওতে এ চিনি দিয়ে আরো এক বার মেখে নিন। - 5
বাদামের ছাল ছাড়িয়ে অল্প দুধ দিয়ে মিক্সারে পেস্ট
এবার একটা ননস্টিক প্যানে অল্প সাদা তেল দিয়ে মিশ্রন টা দিয়ে কিছুক্ষণ নাড়ুন
সাথে বাদামের পেস্ট দিয়ে ভালো করে মেশান - 6
মাখা টা একটু শক্ত হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন
- 7
এবার হাতের চাটুতে অল্প তেল লাগিয়ে মাখার ছোট বল নিয়ে যেমন সেপ চাই বানান।
ড্রাইফ্রুট দিয়ে সাজান। - 8
তৈরি আপনার বাদাম ছানার সন্দেশ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি