জুরাসিক ডাইনো #"উত্তর বাংলার রান্নাঘর"

আকর্ষণীয় পুষ্টিকর সুস্বাদু রান্না যেকোনো রুটি বা পরটা জাতিয়ের সাথে খাওয়া যাবে।
জুরাসিক ডাইনো #"উত্তর বাংলার রান্নাঘর"
আকর্ষণীয় পুষ্টিকর সুস্বাদু রান্না যেকোনো রুটি বা পরটা জাতিয়ের সাথে খাওয়া যাবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 2 টি ডিম সেদ্ধ করে নিতে হবে।তারপর একটি প্যাকেট এক কাপ ঠান্ডা জল নিন এবং তারমধ্যে আপনার পছন্দের যে কোনো ফুড কালার মিশিয়ে ফেলুন(আমি এখানে আকাশি কালার ইউস করেছি)।
- 2
তারপর গরম গরম দুটি ডিম সেদ্ধ গুলো সেই জল এ ফেলে দিন। চামচ এর পিছনে দিয়ে সমান ভাবে ডিম এর খোসার চারিদিকে হাল্কা করে ফাটিয়ে ফাটিয়ে দিন।
- 3
এর পর 15 মিনিট বাদে দুটি ডিম উঠিয়ে ফেলুন কালার জল থেকে।এবং আস্তে আস্তে ডিমের খোসা ছাড়িয়ে ফেলুন।দেখতে ঠিক ছবির মতো হবে।
- 4
এর পর 1/2 চা চামচ বাটার করাই তে দিয়ে দুটি ডিম হালকা ভেজেই তুলে নিন।কিন্তু এই বাটার টা আর ব্যাবহার করা যাবে না।
- 5
এই বার একটি অন্য কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে সব ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে।তারপর ভাজা হয়ে গেলেই একে একে কাজু বাদাম বাটা,সাদা তিল বাটা,পোস্ত বাটা দিয়ে নাড়তে হবে।এইবার মসলা কষে গেলেই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে।
- 6
এই বার নারকেল এর দুধ দিয়ে দিতে হবে।এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দুটি ডিম দিয়ে দিতে হবে।অবশ্যই এই রান্নায় হলুদ ব্যাবহার করা যাবে না ।হালকা বাটার দিতে হবে।নুন পরিমান মতো দিয়ে নেড়ে নিতে হবে।
- 7
এবার পরিবেশনের পালা।প্লেটে এ সাজিয়ে বা ডাবের ভিতরে গ্রেভি শুদ্ধ ডিম দিয়ে দিলেই তৈরি জুরাসিক ডাইনো।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (2)