দই চিংড়ি মসলাকারি

#কারি এবং গ্রেভি রেসিপি ভাত আর রুটির সাথে খাওয়া যাবে।।খুব সুস্বাদু আর সহজ রেসিপি।
দই চিংড়ি মসলাকারি
#কারি এবং গ্রেভি রেসিপি ভাত আর রুটির সাথে খাওয়া যাবে।।খুব সুস্বাদু আর সহজ রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথম এ চিংড়ি মাছ গুলো কে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রাখতে হবে।তারপর করাতে সরষের তেল দিয়ে মাছ গুলো অল্প করে ভেজে নিতে হবে।
- 2
ভাজা হয়ে গেলে করাতে পিয়াজ কুচি দিতে হবে র অল্প নুন দিয়ে সেটা ভালো করে ভাজতে হবে।
- 3
তারপর টমেটো কুচি দিয়ে অল্প নুন দিয়ে গুলে যাওয়া পযন্ত ভাজতে হবে।।তারপর আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে টক দই টা ভালো করে ফেটিয়ে তাতে একটু নুন দিয়ে সেটা করাতে দিতে হবে।
- 4
টক দই দেওয়ার সময় আঁচ কমিয়ে রাখতে হবে নইলে টক দই টা কেটে যেতে পারে।
- 5
এবার এক এক করে জিরে গুঁড়ো,হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,ধনের গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে মসলা টা ভালো করে কষতে হবে,কষানো হয়ে গেলে মেথি গুরো দিতে হবে।
- 6
এবার চিংড়ি মাছ গুলো করাতে দিতে হবে।।আর 2 কাপ জল দিতে হবে পরিমাণ মত জল টা ফুটে উঠলে তাতে স্বাদমতো নুন চিনি আর কাচা লঙ্কা চেরা দিতে হবে নিজের পছন্দ মত ।
- 7
তারপর গ্যাস এর আঁচ লো টে রেখে চাপা দিয়ে 10 মিনিট রাখতে হবে মাছ টা হতে যাওয়া পযন্ত ।
- 8
10 মিনিট পর ঢাকনা খুলে গরম মসলা গুঁড়া দিয়ে আরো কিছু খন রাখতে হবে ।।তারপর গ্যাস অফ করে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি