মাটন কাটলেটhttps://youtu.be/oOZUZzMV6rc
# পার্টি স্নাক্স #
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিতে হবে।
- 2
জিরে ফুটে উঠলে পেঁয়াজ কুচিগুলো দিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে।
- 3
পেয়াজ ভাজা হয়ে গেলে আদারসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
- 4
এরপর সব গুড়ো মশলা দিয়ে একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
এরপর মাটন কিমাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 6
সেধ্য আলু ও দিতে হবে আর নুন টাকেও এইসময় দিয়ে দিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে একটু টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে নামাতে হবে।
- 7
এবার ডিম গুলো ফাটিয়ে নিয়ে তারমধ্যে সামান্য নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 8
এবার কিমার মিক্সচারটা থেকে গোল গোল বলের মতো কেটে নিয়ে সেগুলোকে চ্যাপ্টা সেপ করে ডিমেরগোলায় ডুবিয়ে পাউরুটির ওপর গড়িয়ে নিতে হবে।
- 9
সব কাটলেট তৈরি হয়ে গেলে সেগুলোকে ১৫-২০ মি. এর জন্য রেস্ট করার জন্য রেখে দিতে হবে।
- 10
১৫-২০ মি. পর কাটলেট গুলোকে লাল করে ভেজে নিতে হবে। ভাজার সময় তেল টাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর মাঝারি আঁচে কাটলেট গুলো ভেজে তুলে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি