চিকেন স্টাফড সামোসা(Chicken Stuffed Samosa recipe in Bengali)

চিকেন স্টাফড সামোসা(Chicken Stuffed Samosa recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দাতে নুন ও সাদা তেলের মোয়াম দিয়ে খুব বেশি নরম না করে ময়দা মেখে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
এবার কড়ায় তেল গরম করে তাতে জিরে ও ধনে দিয়ে পেঁয়াজ টা ছেড়ে দিতে হবে। নরম হয়ে এলে আদা ও রসুন কুচি দিয়ে ভালো ভাবে সোনালী করে ভাজতে হবে।
- 3
এবার চিকেন কিমা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে নুন,চিনি,জিরে গুঁড়ো ধনে গুঁড়ো,চাট মশলা,গরম মসলা,বিট নুন দিয়ে ভালো ভাবে ঝরঝরে করে ভাজতে হবে।
- 4
ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে এতে টম্যাটো কেচাপ আর লেবুর রস দিয়ে নামিয়ে পুরটা স্বাবাভিক তাপমাত্রায় আনতে হবে।
- 5
এবার মাখা ময়দা থেকে লুচি মাপের লেচি কেটে।লুচির আকারে বেলে নিয়ে মধ্যিখান থেকে কেটে নিতে হবে ।
- 6
এবার একটা অর্ধাকার লুচি নিয়ে বাঁ হাথে মেলে নিয়ে ডান হাতে করে ধার গুলোয় জল ভেজানো আঙ্গুল বুলিয়ে দিয়ে দান দিকের কোন টা বা দিকের কোন দিয়ে চাপ দিতে হবে যেটা উল্টে নিলে ঠিক টোপরের এর মত দেখাবে। এবার ফাঁকা অংশটায় পুর ভরে নিতে হবে।
- 7
এবারে খোলা অংশটায় আবার জলের প্রলেপ দিয়ে ধার গুলো একসাথে এনে চেপে দিতে হবে।এবার গরম তেলে ভেজে নিলেই রেডি এই দারুন উপাদেয় স্ন্যাকস টি।
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (25)