রান্নার নির্দেশ সমূহ
- 1
গোবিন্দ ভোগ চাল খুব ভালো করে ধুয়ে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 6 ঘন্টা পর ছাকনিতে ছেকে নিতে হবে। ভালো করে জল ঝরানোর জন্য 10 মিনিট ছাকনিতে চাল টা রেখে দিতে হবে।
- 2
কড়ায় পরিমান মতো ঘি গরম করে প্রথমে গোটা তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিতে হবে। এবার জল ঝরানো চাল দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালো করে ভাজতে হবে। চাল ভাজার সময়
শেষের দিকে কাজু, কিসমিস
ও অল্প হলুদ গুড়ো একসাথে দিয়ে ভেজে নিতে হবে। - 3
এবার জল দেওয়ার পালা। যতটা চাল ঠিক তার দ্বিগুন জল দিয়ে পরিমান মতো নুন দিয়ে আঁচ একদম কম করে চাপা দিয়ে বসিয়ে দিতে হবে। 10 মিনিট পর চাল অর্ধেক সেদ্ধ হলে পরিমান মতো মধু মিশিয়ে নিতে হবে। আবার ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে পোলাও এর ভাত গায়ে গায়ে লেগে না যায়।
- 4
সবশেষে গরম গরম পোলাও বিভিন্ন নিরামিষ পদ দিয়ে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15665581




মন্তব্যগুলি