গন্ধরাজ চিকেন (gondhoraj chicken recipe in bengali)

#র্দূগা2020
সারাবছর যতই চিকেন বা মাটন খাওয়া হোক।পুজোর সময় চিকেন বা মাটন খাওয়ার যেনে আলাদাই স্বাদ।
গন্ধরাজ চিকেন (gondhoraj chicken recipe in bengali)
#র্দূগা2020
সারাবছর যতই চিকেন বা মাটন খাওয়া হোক।পুজোর সময় চিকেন বা মাটন খাওয়ার যেনে আলাদাই স্বাদ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন ভালো করে ধুরে জল ভালো করে ফেলে দিতে হবে।
- 2
এরপর চিকেনের মধ্যে টকদই অল্প নুন হলুদ গোলমরিচ গুড়ো লেবুর রস অল্প আদা বাটা অল্প রসুন বাটা দিয়ে মেখে ৩০ মিনিট মেখে রেখে দিতে হবে।
- 3
এরপর ৩০মিনিট পর কড়াইতে তেল দিয়ে গরম বসাতে হবে।তেল গরম হলে তাতে লং এলাচ দারুচিনি দিয়ে একটু নারাচারা করে তাতে পেয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।
- 4
৪-৫মিনিট মিডিয়াম আচে ভাজার পর তাতে টম্যেটো কুচি দিয়ে তাজতে হবে।
- 5
পেয়াজ আর টম্যেটো নরম হলে তাতে বাকি আদা বাটা রসুন বাটা লংকা বাটা দিয়ে ভাজতে হবে।
- 6
১-২মিনিট নারাচারা করার পর চিকেন দিয়ে কম আচে ঢাকা দিয়ে কষাতে হবে।
- 7
৫-৬মিনিট কষানোর পর গরম মশলা গুড়ো দিয়ে আবার ঢাকা দিয়ে কষাতে হবে।
- 8
এরপর ঢাকা তুলে লেবুর পাতা দিয়ে আরো ২-৩মিনিট কষিয়ে পরিমান মতো জল দিতে হবে।
- 9
এরপর চিকেন সেদ্ধ হলে গ্ৰেভি ঘন হলে নামিয়ে নিতে হবে।
- 10
ব্যস তৈরি গন্ধরাজ চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি