#মটন্ বিরিয়ানি(Mutton Biryani recipe in Bengali)

#মটন্ বিরিয়ানি(Mutton Biryani recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি মিক্সিং বোওল নেব, ও আগে থেকে ধুয়ে রাখা মটন্ নিয়ে নেব ও এক এক করে সমস্ত উপকরণ(টক দই,নুন,কাশ্মীরি রেড চিলি পাউডার, বিরিয়ানি মশলা,কেওড়া জল, আদা-রসুন,পেঁয়াজ পেস্ট) মিক্সড্ করে দিয়ে ঢাকনা দিয়ে ওভার নাইট্ ফ্রিজ এ ম্যারিনেট করার জন্য রেখে দেব।
- 2
নেক্সট্ ডে- ডুমো করে কেটে রাখা আলু গুলো হলুদ মাখিয়ে নিয়ে ফ্রাই করে নেব।
- 3
এরপর 30মিনিট এর জন্য বাসমতি রাইস্ শোক্ করতে দেব।
- 4
এবার আলু ফ্রাই এর তেল এ কুচি করা পেঁয়াজ ব্রাউন করে প্রথমে ফ্রাই করে নিয়ে ম্যারিনেট করা মটন্ কষে নেব।
- 5
মটন্ কষা হয়ে গেলে প্রেসার কুকারে 4টি সিটি দিয়ে নেব যাতে মটন্ টা কাঁচা না থাকে।
- 6
এরপর শোক্ করা রাইস ধুয়ে নিয়ে হাঁড়িতে দেব তারসাথে এলাচ, লবঙ্গ, দ্বারুচিনি,তেজপাতা দিয়ে ফুটতে দেব।
- 7
খেঁয়াল রাখতে হবে রাইস যেন গলে না যায়।
- 8
রাইস হয়ে গেলে ফ্যান্ ঝড়িয়ে ঝড়ঝড়ে করে নেব।
- 9
এরপর বড় একটি পাএে ঢেলে নেব ও উপর থেকে ঘি ছড়িয়ে দেব।
- 10
এরপর একটি বোওল এ দুধ, কেওড়া জল, গোলাপ জল, 1পিন্চ কেশর ফুড কালার মিক্সড্ করে নেব।
- 11
এরপর হাঁড়িতে প্রথমে ঘি দিয়ে দেব।
- 12
এরপর রাইস্ -মটন, রাইস্- আলু, রাইস্-ডিম,রাইস্- গ্রেভি র লেয়ার করতে দেব।
- 13
সর্ব উপরে ফুড কালার ছড়িয়ে, বিরিয়ানি মশলা দিয়ে আটার লেয়ার দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দেব।
- 14
15মিনিট লো ফ্লেইম এ রেখে মিক্সড্ করে নাবিয়ে নেব।
- 15
এবার গরম গরম মটন্ বিরিয়ানি সার্ভ করবো রায়তা ও চিকেন দিয়ে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (6)
আমার টা ভালো লাগলে Comment কোরো