গরুর গোশতের ভুনা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গোশত পরিস্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব।এরপর একটা ননস্টিকি কড়াই তে তেল,২ কাপ পেয়াজ আর তেজপাতা,শুকনো মরিচ দিয়ে বেরেস্তা করে নিব।এরপর অর্ধেক বেরেস্তা উঠায় রেখে দিব।বাকি অর্ধেক বেরেস্তার মদ্ধে গোশত, বাকি এক কাপ পেঁয়াজ,আর বাকি সব মসলা দিয়ে অল্প আঁচে কষিয়ে নিব।ঢেকে ঢেকে কসাবো এতে করে গোসত প্রায় সিদ্ধ হয়ে যাবে।আবার দুই কাপ গরম পানি দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষাবো।গোসত সিদ্ধ হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভেযে নিব তেল উপরে উঠে আসা পর্যন্ত। ব্যাস হয়ে গেল গরুর গোশত ভুনা
- 2
নোটঃ এতে কোন হলুদ বা মরিচের গুড়া দেই নাই,এমনিতেই সুন্দর একটা রঙ চলে আসবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15356913




মন্তব্যগুলি (2)