রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছ ধুয়ে নিতে হবে।পোলাও এর চাল ও ডাল ধুয়ে রাখতে হবে।
- 2
রান্নার হাড়িতে তেল দিয়ে তেজপাতা, এলাচ ও দারুচিনি ভেজে নিতে হবে।এরপর পেয়াজকুচি দিয়ে ভাজতে হবে।পেয়াজকুচি ভেজে বাদামি রং এর হয়ে আসলে এতে আদা ও রসুনবাটা দিয়ে ভাজতে হবে।এরপর হলুদগুড়া, মরিচগুড়া, ধনেগুড়া, জিরাগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।
- 3
এতে আধা কাপ পানি দিতে হবে পানি ফুটে উঠলে এতে ইলিশ মাছের টুকরো গুলো দিয়ে দিতে হবে।ভালো করে নেড়ে ঢেকে রান্না করতে হবে ১০ মিনিট।দশ মিনিট পর মাছগুলো রান্না হয়ে গেলে মশলা থেকে মাছগুলো তুলে রাখতে হবে।
- 4
এরপর ঐ মশলায় ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে কষিয়ে নিতে হবে।এরপর পরিমাণ মতো পানি ও কাচামরিচ দিয়ে খিচুড়ি নেড়ে ঢেকে রান্না করতে হবে ৩০ মিনিট।মাঝে এক দুবার নেড়ে দিতে হবে।
- 5
৩০ মিনিট পর খিচুড়ির চাল ও ডাল ভালো ভাবে সিদ্ধ হয়ে আসলে রান্না করা ইলিশের টুকরো গুলো খিচুড়িতে দিয়ে দমে রাখতে হবে ১০ মিনিট।১০ মিনিট পর নামিয়ে উপরে পেয়াজ বেরেস্তা ছড়িয়ে গরম গরম সার্ভ করুন ভীষণ মজার ইলিশ খিচুড়ি।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (4)