চিকেন মহারানি।

আমার ছেলের সবচেয়ে পছন্দের ডিশ।এটি রান্না করা খুব সহজে এবং খুবই সুস্বাদু।এই ডিশটি রান্না করার পর, আমার ছেলের মুখে আনন্দের হাসিটি আমার সবচেয়ে বড় পাওয়া।
চিকেন মহারানি।
আমার ছেলের সবচেয়ে পছন্দের ডিশ।এটি রান্না করা খুব সহজে এবং খুবই সুস্বাদু।এই ডিশটি রান্না করার পর, আমার ছেলের মুখে আনন্দের হাসিটি আমার সবচেয়ে বড় পাওয়া।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগির টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর চিকেনের পেসগুলো ম্যারিনেট করে নিতে হবে। এজন্য মরিচের গুঁড়া,টক দই,কসুরি মেথি,আদা ও রসুন বাটা, স্বাদমতো লবণ দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে রাখতে হবে রান্নার আগে আধাঘন্টা।
- 2
এরপর রান্নার হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে ।পেঁয়াজ কুচি ভেজে বাদামী রঙের হয়ে আসলে এতে মরিচ বাটা,আদাবাটা ও রসুনবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এতে মেরিনেট করা চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 3
চিকেন টা ভালো করে কষিয়ে আসলে এতে স্বাদমতো লবণ দিতে হবে । এরপর এতে ধনে গুঁড়া, জিরা গুড়া, মিষ্টি জিরা গুড়া দিয়ে নাড়তে হবে।
- 4
ভালো করে নেড়ে এতে কাঠ বাদাম ও কাজু বাদাম বাটা দিয়ে দিতে হবে।কিছুখন কষিয়ে নিয়ে এতে ঘন দুধ দিয়ে দিতে হবে।
- 5
ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে ১৫ মিনিট।মাংসের ঝোল কষে তেল উঠে আসলে নামিয়ে নিন ভীষণ মজার চিকেন মহারানি।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)