চিকেন হারিয়ালি কাবাব ।

Ummay Salma @UmmaySalma
খুব মজার এই কাবাব বানানো যায় সহজেই। এবং পরোটা বা নান এর সাথে খেতে দারুণ লাগে।
চিকেন হারিয়ালি কাবাব ।
খুব মজার এই কাবাব বানানো যায় সহজেই। এবং পরোটা বা নান এর সাথে খেতে দারুণ লাগে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাচাঁমরিচ, ধনেপাতা, রসুন এবং 2 চা চামচ আদা কুচি লেবুর রস দিয়ে পেস্ট করে নিতে হবে।
- 2
মুরগির বুকের গোশত ধনেপাতার পেস্ট, লবণ, সরিষার তেল এবং টক দই দিয়ে ম্যারিনেট করে 20 মিনিট থেকে 30 মিনিট রেখে দিতে হবে। এরপর গোশত কাঠের স্টিক এ গেঁথে নিব।
- 3
ম্যারিনেট হয়ে গেলে একটা তাওয়ায় সয়াবিন তেল গরম করে তাতে স্টিক এ গাঁথা মুরগির গোশত গ্রিল হতে দিব। রান্না হওয়ার এক পর্যায়ে ঝোল বের হলে তা আগুনের আচঁ বাড়িয়ে শুকিয়ে নিয়ে তেল এর উপর আসলে আমরা নামিয়ে নিব। একই তাওয়ায় বাকি আদা কুচি একটু ভেজে মুরগির কাবাব এর উপর ছড়িয়ে গরম গরম পরিবেশন করব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15674673









মন্তব্যগুলি (2)