চালতা ও ছোট মাছের টক।

এখন চালতার সিজন চলছে। আমার বাসায় প্রায় প্রতিদিনই একটা টক ( খাট্টা) রান্না করা হয়। তাই আজকে রান্না করলাম ভিটামিন সি তে ভরপূর চালতা আর ক্যালশিয়ামে ভরপূর ছোটমাছ দিয়ে স্বাস্থ্যকর খাবার টক।

রান্নার নির্দেশ
- 1
চুলায় একটি কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে রশুন কোয়া দিন। লালচে হলে পেঁয়াজ কুচি দিন। নরম হলে রশুন বাটা দিয়ে কষান।
- 2
কষান হলে হলুদ দিন ও পানি দিয়ে কষান। কিছুক্ষণ কষিয়ে চালতার টুকরো ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর পর নেড়ে দেবেন। দশ পনেরো মিনিট লাগবে সিদ্ধ হতে।
- 3
সিদ্ধ হলে মাছ দিয়ে নেড়ে আরও তিন চার মিনিট ঢেকে রাখুন। এবার আপনার পছন্দ মত ঝোল রাখার জন্য পর্যাপ্ত পানি দিন ও নেড়ে ঢেকে দিন। টকের ঝোল পাতলা হয়। আরও দশ মিনিট জ্বাল দিয়ে লবণ চেখে চুলা বন্ধ করে দিন। ব্যাস তৈরী হয়ে গেল ভাতের সাথে খাওয়ার জন্য চালতার টক।
- 4
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি