ফিস রোল
অনেক অনেক মজার এই ফিস রোল।
রান্নার নির্দেশ
- 1
মাছ লবন, হলুদ দিয়ে ভেজে নিব। ঠান্ডা করে
কাটা গুলো বেছে নিব।
মাছ হাত দিয়ে হালকা ভেঙ্গে দিব।কোর্ট করার জন্য কর্ন ফ্লাওয়ারে লবন পানি দিয়ে পাতলা মিশ্রণ তৈরি করে নিব।
প্যানে তেল গরম করে পিঁয়াজ বাদামি করে ভেজে হলুদ, লবন, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচা মরিচ দিয়ে কসিয়ে নিব।
- 2
গাজর কুঁচি, আলু কুঁচি দিয়ে নেড়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব। ধনে পাতা কুঁচি,মাছ দিয়ে নেড়ে তিন মিনিট রান্না করবো।
যেন কোন পানি না থাকে। - 3
আটা,লবন, তেল দিয়ে মেখে নিব।
পরিমাণ মতো পানি দিয়ে মেখে ডো তৈরি করে ৩০ মিনিট রেস্টে রেখে দিব। - 4
ডো দুই ভাগ করে নিব।
পাতলা রুটির মতো বলে পুর দিয়ে মুড়িয়ে নিব। - 5
এবার রোল টা কে চার ভাগ করে নিব।
- 6
গুলিয়ে রাখা কর্ন ফ্লাওয়ারে চুবিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিব।
- 7
গরম গরম ফিস রোল দারুন মজার।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15809933











মন্তব্যগুলি (4)