টাঁকি মাছ দিয়ে পালং শাকের ঝোল।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে শাক কুটে,ধুয়ে নিতে হবে।এরপর কুচি করে কেটে নিতে হবে।
- 2
রান্নার হাড়ি চুলায় বসিয়ে তাতে তেল দিতে হবে।এরপর বাটা পেয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।পেয়াজবাটা ভেজে লালচে হয়ে আসলে এতে হলুদগুড়া, মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে কষাতে হবে।
- 3
এরপর কষানো মশলায় এক কাপ পানি দিতে হবে।এতে বলক আসলে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ১০ মিনিট।১০ মিনিট পর মাছগুলো ভালো ভাবে সিদ্ধ হয়ে আসলে মশলা থেকে তুলে কাটাগুলো বেছে নিতে হবে।এরপর মশলায় কাটা বেছে নেয়া মাছ ও কাচামরিচ চিরে দিয়ে দিতে হবে।
- 4
এরপর এতে কুচি করা পালংশাক দিয়ে, ভালো করে ঢেকে রান্না করতে হবে।ঢেকে রান্না করার সময় পালংশাক থেকেই পানি উঠবে।এতেই শাক সিদ্ধ হয়ে যাবে।
- 5
১০/১৫ মিনিট পর পালংশাক ভালো ভাবে সিদ্ধ হয়ে আসলে অল্প ঝোল রেখে নামিয়ে নিতে হবে।ব্যাস টাঁকি মাছ দিয়ে পালং শাকের ঝোল তৈরী।গরম গরম ভাতের সঙ্গে উপভোগ করুন।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)