পাবদা মাছের ঝোল
# week 1
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ টা লবন মাখিয়ে রাখবো, তারপর ভালো করে ধুয়ে নিব। টমেটো, ৪ ফালি করে নিব, পিয়াজ কুঁচি করে কেটে নিব।
- 2
তারপর মাছের সাথে পিয়াজ কুঁচি, পিয়াজ বাটা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো সাদ মতো লবন পরিমান মতো লবন টমেটো, পরিমান মতো তেল দিয়ে মাখিয়ে মাছ টা মেরিনেট করে রাখবো ৫ মিনিট।
- 3
তারপর চুলায় একটি পেন বসিয়ে ১ টেবিল চামচ তেল দিব, তেল টা গরম হলে মেরিনেট করা মাছটা তেলের মধ্যে ছেড়ে দিব। নাড়বো না,ঢেকে দিব।
- 4
১০ মিনিট পর আলতো হাতে নেড়ে কাঁচা মরিচ ফালি দিয়ে দিব তারপর উপর থেকে ধনিয়াপাতা কুঁচি দিয়ে নামিয়ে নিব। শীতের রাতে কিংবা দুপুরে গরম ভাতের সাথে খুব ভালো লাগে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15914282







মন্তব্যগুলি