চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ও পুঁইশাকের ঘন্ট
#লাউ এবং কুমড়োর রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলোর ছাল ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রয়োজন মতো নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে।
- 2
এরপর প্যানে তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছ গুলোকে হালকা করে ভেজে তুলে রাখতে হবে।এবার ওই তেলেই পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিতে হবে। এরপর এতে থেঁতো করা রসুন ও পেঁয়াজ কুচি গুলো দিয়ে অল্প ভেজে নিয়ে আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
- 3
এরপর এতে কেটে রাখা কুমড়ো ও বেগুন গুলো দিয়ে আরও তিন চার মিনিট কষিয়ে নিয়ে এতে পুঁইশাক গুলো দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তিন-চার মিনিট পর ঢাকা খুলে এতে প্রয়োজনমতো নুন ও হলুদ দিয়ে নেড়েচেড়ে নিয়ে নিয়ে এতে একে একে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে ও প্রয়োজনে অল্প জল দিতে হবে। ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে নিতে হবে।
- 4
এবার সব সবজি গুলো ৭০% সেদ্ধ হয়ে এলে এতে ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে আবারো ঢেকে রেখে দিতে হবে।
- 5
এবার সব সবজি গুলো সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি