টোফু কোন ফ্রাই
#বঙ্গললনা
#টেকনিকউইক
রান্নার নির্দেশ
- 1
সব মশলা ও তেল দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে। তারপর জল দিয়ে আটার মত মেখে ঢাকা দিয়ে রাখতে হবে।৩০ মিনিট মতো।
- 2
এবার পুর বানাবার জন্যে কড়াই এ তেল দিয়ে আদা রসুন কুচি দিয়ে নাড়তে হবে একটু পর তাতে পিয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে নাড়তে হবে।একটু পর টফু কুচি দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ রাখার পর ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করতে হবে।
- 3
এবার কোন টা বানাতে হবে । সুজি আটার একটা লই নিয়ে সেটা লম্বা করে বেলে নিতে হবে।একটু পাতলা করে বেলতে হবে। এবার এটা মাঝামাঝি করে কেটে নিতে হবে ।একটা অর্ধেকে অংশ চিরে চিরে করে রাখতে হবে।দুটো অংশের মধ্যে জল দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে দরকার হলে হাল্কা করে বেলে নেয়াও যায়।
- 4
এবার কোন এর মত করে পুর ভরে মুখ টা বন্ধ করে নিতে হবে।
- 5
কোন বানানো হলে তেল ভাজতে হবে। ভাজা হলে তৈরি টফু কোন।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি