চিকেন অ্যাভোকাডো কাবাব উইথ পাইনঅ্যাপেল সালসা

#পাঁচতারাপাকশালা
#ফিউশন
(মিডিল ইস্টার্ন-মেক্সিকান ফিউশন)
কাবাব একটি মধ্যপ্রাচ্যের খাদ্য যার জনপ্রিয়তা বিশ্বের বিভিন্ন অংশে বিশিষ্ট ভাবে চোখে পড়ে। তেমনই সালসা হল একটি অতি জনপ্রিয় মেক্সিকান খাদ্য। স্পেনিশ ভাষায় এই 'সালসা' শব্দের অর্থ সস।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিজ গ্রেট করে নিতে হবে আর অ্যাভোকাডো খোসা ছাড়িয়ে খুব ছোট করে কুচিয়ে নিতে হবে। এমন একটা অ্যাভোকাডো নিতে হবে যেটা কাচা নয়, বাইরে থেকে নরম হওয়া শুরু করেছে কিন্তু ভেতর থেকে শক্ত।
- 2
এবার ব্লেন্ডারে চিকেন, আদা, রসুন, লঙ্কা, জিরা, ধনেপাতা দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার এর সাথে এভোক্যাডো, চিজ, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নিয়ে, হাতের পাতায় একটু তেল লাগিয়ে কাবাবের আকারে তৈরি করে নিতে হবে।
- 3
এবার তাওয়াতে তেল গরম করে কাবাব গুলো দিয়ে দুই দিক ভালো করে ভেজে তুলতে হবে।
- 4
পাইনাপেল সালসা বানানোর জন্য বাটিতে সালসা বানানোর সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে।
- 5
এরপর পাইনাপেল সালসা সহযোগে পরিবেশন করুন চিকেন অ্যাভোকাডো কাবাব।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি