মাশরুম মশালা কারি (masala mushroom curry recipe in Bengali)

#পনির /মাশরুম মাশরুম দিয়ে তৈরি রান্না খুবই সুস্বাদু হয়। ঝাল ঝাল এই পদ ভাত, রুটি, পরোটা, লুচি দিয়ে খাওয়া যায়।
মাশরুম মশালা কারি (masala mushroom curry recipe in Bengali)
#পনির /মাশরুম মাশরুম দিয়ে তৈরি রান্না খুবই সুস্বাদু হয়। ঝাল ঝাল এই পদ ভাত, রুটি, পরোটা, লুচি দিয়ে খাওয়া যায়।
রান্নার নির্দেশ
- 1
টুকরো করে কাটা মাশরুম প্রথমে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।প্যানে তেল গরম করে ডুমো করে কাটা আলু হালকা ভেজে তুলে নিতে হবে।
- 2
ওই তেলে গোটা গরম মশলা, গোটা জিরা আর তেজপাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একে একে আদা বাটা, রসুন বাটা,হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো পিউরি দিয়ে ভালো করে কশিয়ে নিয়ে তাতে মাশরুম,ভাজা আলু আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5-7মিঃ রান্না করতে হবে।
- 3
এবার ঢাকনা খুলে তাতে সামান্য জল দিয়ে কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে 5মিঃ রান্না করতে হবে ।এবার গ্রেভিটা ঘন হয়ে এলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি মাশরুম মশলা কারি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি