রান্নার নির্দেশ
- 1
তড়কার মুগ ডাল ও ছোলার ডাল সারারাত জলে ভিজিয়ে রেখে প্রেসার এ সেদ্ধ করে নিতে হবে.
- 2
কড়াইতে তেল ও ঘি দিয়ে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে ভাজতে হবে. ভাজা হয়ে এলে তাতে আদা, রসুন কুঁচি ও লংকা কুঁচি দিয়ে ভালো করে ভাজতে হবে. কাঁচা আদা রসুন র গন্ধ চলে গেলে তাতে দিতেহবে টমেটো কুঁচি.
- 3
টমেটো কুঁচি সেদ্ধ হয়ে এলে তাতে একে একে হলুদ, লংকা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মসলা ও তরকা মসলা দিয়ে ভালো করে মিশিয়ে দরকার মতো অল্প জল দিয়ে নাড়তে হবে. ভালো করে মসলা কষিয়ে নিয়ে চাপা দিয়ে দিতে হবে 2-3মিনিটের জন্য অল্প আঁচে.
- 4
মসলা কষানো হয়ে এলে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিতে হবে. এবার তাতে পরিমান মতো চিনি ও নুন দিয়ে ভালোকরে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 4-5মিনিটের জন্য.মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে.
- 5
5মিনিট পর প্রায় যখন ডাল ও মসলা মিশে আসবে ওপরে দিয়ে ডিমের ভুজিয়া ও ড্ৰাই কাসৌরি মেথি দিয়ে দিতে হবে.
- 6
আবার ভালো করে মিশিয়ে 1-2মিনিট চাপা দিয়ে রাখলেই তৈরি স্পাইসি এগ তড়কা মশালা।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি