চিকেন চীজ মটর পাস্তা (chicken cheese matar pasta recipe in Bengali)

#goldenapron3
আমি এইবার ধাঁধা দিয়ে চিজ, মটরশুঁটি, ও পাস্তা নিয়ে তৈরি করেছি একটি মশলা পাস্তা যা ছোট বড় সবাই খুব আনন্দের সাথে খাবে। তাহলে শিখে নেওয়া যাক কিভাবে বানাবেন এই পাস্তা।

রান্নার নির্দেশ
- 1
চিকেনে অল্প নুন, লংকা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
- 2
এরপর ১ জগ জলে ১/২ চামচ নুন ও ১/২ চামচ তেল দিয়ে ফুটতে দিন, জল ফুটে উঠলে পাস্তা ও মটরশুঁটি টা দিয়ে দিন ।
- 3
৫/৬ মিনিট ফুটতে দিন ফুল আঁচে, তারপর জল ঝরিয়ে রাখুন।
- 4
এবার মেখে রাখা চিকেন গুলো কে হাল্কা ভেজে তুলে রাখুন
- 5
এবার গ্যাসে একটা ননস্টিক কড়া বসান ওতে ২ চামচ মাখন দিন, মাখন গলে আসলে পেঁয়াজকুচি টা দিন
- 6
পেঁয়াজ কুচি কে হাল্কা নেড়ে ওতে মটরশুঁটি টা দিয়ে দিন
- 7
এরপর সব মশলা, নুন দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ করে রাখা পাস্তা ও চিকেন টা দিয়ে ভাল করে মিক্স করে নিন।
- 8
এরপর পাস্তা তে টমেটো সস ও অল্প জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- 9
জল শুকিয়ে পাস্তা ঘন হয়ে গেলে ১ চামচ ফ্রেশ ক্রিম ও ১ চিজ গ্রেড করে ভালো করে মিক্স করে নিন
- 10
তৈরি চিকেন মটর চিজ পাস্তা
- 11
গরম গরম পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি