পাটালি পটেটো ম্যুজ (patali potato mousse recipe in Bengali)

#cookforcookpad
সুইট পটেটো ম্যুজ একটি বিখ্যাত ফরাসি ডেসার্ট। তাতে বাঙালিয়ানার আলতো ছোঁয়া হিসেবে পাটালি গুড় মিশিয়ে বানানো এই পদটি কুকপ্যাডকে আমার উপহার।
পাটালি পটেটো ম্যুজ (patali potato mousse recipe in Bengali)
#cookforcookpad
সুইট পটেটো ম্যুজ একটি বিখ্যাত ফরাসি ডেসার্ট। তাতে বাঙালিয়ানার আলতো ছোঁয়া হিসেবে পাটালি গুড় মিশিয়ে বানানো এই পদটি কুকপ্যাডকে আমার উপহার।
রান্নার নির্দেশ
- 1
মিষ্টি আলু খোসা ছাড়িয়ে টুকরো করে সিদ্ধ করতে হবে। তারপর গরম অবস্থাতেই কাঁটা চামচ দিয়ে পিষে নিতে হবে। এবারে ওতে দুধ মিশিয়ে একটু নরম করে ছাকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এর ফলে সেটাতে একটা ক্রিমি ভাব দেখা যাবে। এতে এখন দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিতে হবে। মিষ্টি আলুর পেস্টটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করতে হবে।
- 2
এই পর্বে একটি প্যানে জল ও গুড় মিশিয়ে সেটা জ্বাল দিয়ে পাতলা করে এক তারের রস বানাতে হবে। তারপর সেটাও ছেঁকে নিতে হবে।
- 3
ক্রীম বিট করার আগে প্রায় ½ঘণ্টা ইলেকট্রিক হ্যান্ড বিটারের অ্যাটাচমেন্ট ও যে পাত্রে বিট করা হবে সেগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। সেই সঙ্গে হুইপিং ক্রীম ও ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করতে হবে।
- 4
এরপর ওই পাত্রে ঠান্ডা হুইপিং ক্রীম নিয়ে প্রথমে কম থেকে শুরু করে আস্তে আস্তে হাই স্পীডে ক্রীম ফেটাতে হবে সফ্ট পিক হাওয়া পর্যন্ত। এরপর ওতে ঘরের তাপমাত্রায় থাকা গলানো পাটালি গুড় মিশিয়ে আরো একবার বিট করতে হবে 3 কোয়ার্টার হাওয়া অব্দি ইংরেজি '8' আকারে। ক্লিং ফিল্ম দিয়ে পাত্রটা ঢেকে 15 মিনিট ফ্রিজে রেখে দিতে হবে।
- 5
এবারে মিষ্টি আলুর পেস্ট ও পাটালি ক্রীম মেশানোর পালা। তারজন্যে প্রথমে ⅓ভাগ পাটালি ক্রীম মিষ্টি আলুর মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ওই মিশ্রণ অল্প অল্প করে স্প্যাচুলার সাহায্যে পাটালি-ক্রীমের সঙ্গে নীচের থেকে তুলে উপরে আনা এই পদ্ধতিতে দুটো আলাদা উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। একে ফোল্ডিং বলা হয়। খুব হাল্কা হাতে এটি করতে হবে। মিষ্টি আলু ও ক্রীম সম্পূর্ণভাবে মিশে গেলে আবার ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে 3-4ঘণ্টার জন্যে ফ্রিজে রেখে সেট করতে হবে। সেট হলেই পাটালি পটেটো মুজ তৈরি হয়ে যাবে।
- 6
কিন্তু যেহেতু মুজ ঠান্ডা ডিজার্ট হিসেবে পরিবেশন করা হয় তাই সেট হবার পর একটি পাইপিং ব্যাগে মুজ ভরে যে পাত্রে পরিবেশন করা হবে তার মধ্যে সাবধানে পাত্রের গায়ে লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 3/4 অংশ ভরতে হবে। এবারে ওই মুজের উপরে প্রথমে গ্রেট করা চকোলেট দিয়ে, তার উপরে আমন্ড কুচি এবং সব শেষে পাটালি গুড়ের টুকরো দিয়ে সাজিয়ে অতিথিদের আপ্যায়ন করে তাক লাগিয়ে দিন। সঙ্গে টাটকা পুদিনা পাতার ছোঁয়া থাকলে তো কথাই নেই।
- 7
টিপ:- খুব ভালো হয় যদি মুজের পাত্র গুলো ঠিক পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করা হয়।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি