রুই মাছ বাসমতি চাল দিয়ে (rui mach diye basmoti chal recipe in Bengali)
Manjari Banerjee @cook_17370845
রুই মাছ বাসমতি চাল দিয়ে (rui mach diye basmoti chal recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
রুই মাছ ভালো করে ধুয়ে নুন, হলুদ ও কাঁচা সর্ষের তেল মাখিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে.
জীরা, গোটা গরম মসলা, কাঁচা লঙ্কা, টমেটো পিউরী, টক দৈ, পোস্ত, নুন ও চিনি একসাথে মিশিয়ে মিক্সি তে পেস্ট করতে হবে. - 2
কড়াই এ তেল গরম করে মেখে রাখা রুই মাছ ভালো করে ভেজে তুলে নিতে হবে.
কাটা আলু ভেজে তুলে নিতে হবে.
এবার কড়াই থেকে মাছ ভাজার তেল সরিয়ে নতুন করে পরিমান মতো তেল দিয়ে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি ভেজে এর মধ্যে আদা -রসুন -পেঁয়াজ বাটা দিয়ে, বাটা বা পেস্ট করা মসলা দিয়ে ভালো করে কষিয়ে বাসমতি চাল দিতে হবে. - 3
এবার ভাজা মাছ দিয়ে ১০ মিনিট অল্প জল দিয়ে ঢেকে কম আঁচে রান্না করতে হবে.
নামানোর আগে ঘী ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রাখতে হবে.
এই রান্নাটি মাইক্রো ওয়েভ প্রুফ ডিস্ এও সব মাখিয়ে করা যেতে পারে. সময় লাগবে ১৫ মিনিট.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11770672




মন্তব্যগুলি