রাইস কাটলেট (chatjaldi rice cutlet recipe in Bengali)

#চটজলদি রান্নার রেসিপি
ঘরে অনেকসময় উদ্বৃত্ত ভাত জমা হয় l সেগুলো ফেলে না দিয়ে খুব সহজেই এই মুখরোচক কাটলেট বানিয়ে নেওয়া যায় l কম তেলে ভাজা হয় বলে সকালের বা বিকেলের জলখাবার হিসেবে খুবই উপযুক্ত l

রান্নার নির্দেশ
- 1
রান্না করা ভাত ফ্রিজে থাকলে আরেকবার একটু গরম জলে সেদ্ধ করে নেবো
- 2
ভাত আর আলুসেদ্ধ পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো
- 3
এতে চালের গুঁড়ো ও সমস্ত সবজি ও মশলা দিয়ে ভালো করে চটকে মেখে নেবো মসৃন করে
- 4
হাতের তালুতে অল্প তেল মেখে গোল লেচি কেটে হাতের তালুর সাহায্যেই চ্যাপ্টা করে কাটলেটের আকৃতি দেব
- 5
প্যানে সাদা তেল গরম করে শ্যালো ফ্রাই করে নেবো l এই প্রিপারেশন থেকে আমার বেশ বড় ১২টি কাটলেট তৈরী হয়েছে l
- 6
গরম গরম অবস্থায় ওপরে চাট মশলা ছড়িয়ে সস বা কেচাপের সঙ্গে পরিবেশন করবো
- 7
টিপস - ঘরে চালের গুঁড়ো না থাকলে ময়দা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যায় l
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি