দই এঁচোড় (doi echor recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে এঁচোড় গুলোকে ছোট ছোট করে কেটে প্রেসার কুকারে অল্প লবণ দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 2
আদা, জিরে, কাঁচা লঙ্কা, কাজুবাদাম, কিসমিস একসাথে বেটে করে নিতে হবে। আরেকটা পাত্রে দই কে ফেটিয়ে নিতে হবে।
- 3
এবার কড়াইয়ে তেল দিয়ে এঁচোড় গুলোকে ভেজে নিতে হবে, ভাজা হয়ে গেলে তার মধ্যে ওপরের পেস্ট করা মশলা গুলো দিয়ে দিতে হবে, কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবেন।
- 4
4 মিনিট পর ঢাকনা খুলে তার মধ্যে লবণ, চিনি ও দই ফেটানো টা দিয়ে দিতে হবে।
- 5
দশ মিনিট ধরে রান্না করবেন খুব শুকিয়ে গেলে সামান্য গরম জল দিতে পারেন, নামানোর আগে গরম মসলা ছিটিয়ে দেবেন। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু দই এঁচোড়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11999126








মন্তব্যগুলি