ক্যারামেল ব্রেড পুডিং(caramel bread pudding recipe in Bengali)

ক্যারামেল ব্রেড পুডিং(caramel bread pudding recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ব্রেড গুলোর ধার গুলো বাদ দিয়ে মাঝের অংশগুলো ছোট ছোট টুকরো করে মিক্সি তে ভালো করে গ্রাইন্ড করে নেবেন ।।
- 2
একটি প্যানে 1/4th কাপ চিনি টা দিয়ে একদম কম আঁচে নাড়াচাড়া করবেন যতক্ষণ না পর্যন্ত চিনি গলে গিয়ে গোল্ডেন ব্রাউন রং নিচ্ছে । এরপর যে পাত্রে পুডিং টা বানাবেন সেই পাত্রে ওই caramelise চিনি টা দিয়ে সমান করে ছড়িয়ে দিয়ে পাত্র তা সরিয়ে রাখতে হবে ।।
- 3
3. এবার গ্যাস এ একটা পাত্রে দুধ টা পুরোটা ফুটতে দিতে হবে সেই সময় বাকি চিনিটা ভালো করে মিশিয়ে মিষ্টি তা দেখে দেবেন চেখে । দুধ অল্প গরম হলেই এক হাতা দুধ দিয়ে কাস্টার্ড পাউডার টা ভালো করে গুলে নেবেন যাতে কোনো লাম্প না থাকে ।। এবার দুধ ফুটলে প্রথমে কাস্টার্ড পাউডার টা মিশিয়ে ভালো করে নাড়তে হবে ।তারপর অল্প অল্প করে পাউরুটির গুঁড়ো তা মেশাতে হবে আর নাড়তে থাকতে হবে ।।যখন মিশ্রনটা ঘন হয়ে যাবে গ্যাস অফ করে ওই পাত্র টাতে ঢেলে ওপর টা সমান করে দিতে হবে ।।
- 4
একটা করাই যে জল দিয়ে ভালো করে আগে ফোটাতে হবে ।। জল পুরো ফুটে গেলে তাতে একটা তারজাল্লি দিয়ে তার উপর মিশ্রনের পাত্র টা ফয়েল পেপার দিয়ে দেখে বসাতে হবে ।। করাইটাও ঢেকে দিতে হবে যাতে ভাপটা না বেরিয়ে যায় ।। এই ভাবে লো মিডিয়াম ফ্লেমে 35 মিনিট হিট করে গ্যাস অফ করে দিতে হবে ।।
- 5
পাত্র টা একটু ঠান্ডা হলে ফ্রিজ এ 2থেকে 3 ঘন্টা রেখে দিন ।। তারপর বেরকরে একটা প্লেট পাত্রের মুখে চাপা দিয়ে উল্টে দিন ।। আস্তে আস্তে পাত্র তা পুরো সরিয়ে নিন।। আর ঠান্ডা ঠান্ডা ক্যারামেল ব্রেড পুডিং কেক এর মত টুকরো টুকরো করে পরিবেশন করুন ।।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)