মটরশুঁটির কচুরি ও আলু-কুমড়ো-মটরশুঁটির তরকারি
#লকডাউন রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়ান,নুন ও চিনি, জোয়ান দিয়ে ময়দা মেখে ঢাকা দিয়ে রাখুন।
- 2
মটরশুঁটি দানা গুলো মিক্সি তে পেস্ট করে নিন আদা ও কাঁচা লংকা সমেত।
- 3
কড়াইয়ে সাদা তেল গরম করে পেস্ট টা দিন, ওতে হিং, নুন,চিনি মেশান,জল টানিয়ে আনতে হবে।যখন কড়াইয়ের তলা ছাড়তে শুরু করবে আগুন নিভিয়ে দিন।ভাজা মশলা ২ চামচ মত দিন,মিশিয়ে নিন।ঠান্ডা হলে ওর থেকে ছোট ছোট গোল্লা পাকান পুরের।
- 4
ময়দা মাখা থেকে লেচি কেটে ওর মধ্যে পুরের গোল্লা গুলো দিয়ে মুড়ে দিন।সব কয়টা হয়ে গেলে সাদা তেল গরম করুন কড়াইয়ে। লেচি গুলো বেলে কচুরি ভেজে তুলুন।
- 5
তরকারির জন্যে,তেল গরম করে ওতে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, হিং এলাচ দিন,সুগন্ধ বের হলে ওতে সব সব্জি দিয়ে খানিকটা কষে নিয়ে নুন ও মিষ্টি মেশান।পরিমাণ মত জলদিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন।সেদ্ধ হয়ে এলে অল্প ময়দা গুলে ওতে মিশিয়ে ঘন করে নিন।ওপর থেকে ঘি আর ভাজা মশলা গুড়ো ছড়িয়ে দিন।
- 6
কচুরি আর তরকারি পরিবেশন করুন গরম গরম।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (6)