আলু পটল সোয়াবিনের ডালনা(aloo patol soyabeaner dalna)

Tanushree Deb @Tanushree_29
#গ্ৰীষ্মকালের রেসিপি
আলু পটল সোয়াবিনের ডালনা(aloo patol soyabeaner dalna)
#গ্ৰীষ্মকালের রেসিপি
রান্নার নির্দেশ
- 1
সোয়াবিন সিদ্ধ করে হাতের মুঠোয় চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে সোয়াবিন ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে।
- 2
আলু পটল কেটে ধুয়ে নিতে হবে এবং নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
- 3
ঐ কড়াইয়ে তেল দিয়ে তাতে তেজপাতা এলাচ, দারচিনি,লবঙ্গ ফোড়ন দিয়ে তাতে পিঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 4
পিঁয়াজ লাল হলে তাতে রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
কষানো হয়ে গেলে তাতে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
- 6
আলু পটল সিদ্ধ হয়ে গেলে তাতে সোয়াবিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ৫ মিনিট ঢেকে দিতে হবে।
- 7
৫ মিনিট পর গরম মসলা গুঁড়া, চিনি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12202628



মন্তব্যগুলি (8)