বরবন বিস্কুট (burboun biscuit recipe in Bengali)
#কিডস স্পেশাল রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে গুঁড়ো চিনি আর নরম মাখন একসাথে খুব ভালো করে ফেটাতে হবে যতক্ষণনা মাখনের রঙ কিছুটা সাদা হয়ে যায়। তারপর ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে হবে।
- 2
এরপর ময়দা,বেকিং পাওডার আর কোকো পাওডার একসাথে মিশিয়ে চালুনি দিয়ে চেলে নিতে হবে।
- 3
এরপর ফেটানো মাখনের সাথে ময়দার মিশ্রণটা আর দুধ দিয়ে মেখে নিতে হবে।
- 4
এরপর একটি বাটার পেপার এর ওপর ময়দা মাখাটার অর্ধেকটা নিয়ে ওপর দিয়ে আর একটা বাটার পেপার রেখে সাবধানে বেলে নিতে হবে।
- 5
এরপর বারবোন বিস্কুটের আকারে কেটে ওপর থেকে চিনি ছড়িয়ে দিতে হবে।
- 6
এরপর একটি বেকিং ট্রের ওপর বাটার পেপার রেখে বিস্কুটগুলো সাজিয়ে রাখতে হবে।
- 7
এরপর ১৮০ ডিগ্রীতে ওভেন প্রিহিট করে ১২ মিনিটের জন্য বেক করতে হবে।
- 8
বেক হয়ে গেলে ঠাণ্ডা করে নিতে হবে।
- 9
একটা পাত্রে মাখন নিয়ে একটু ফেটিয়ে অল্প অল্প করে কাস্টার্ড সুগার দিয়ে মেশাতে হবে। সব কাস্টার্ড সুগারটা মিশিয়ে দেওয়ার পর কোকো পাওডার আর দুধ মিশিয়ে নিলেই তৈরী চকোলেট ক্রিম।
- 10
এরপর বিস্কুট ঠাণ্ডা হলে একটা বিস্কুটের ওপর কিছুটা চকোলেট ক্রিম সমান ভাবে দিয়ে আর একটা বিস্কুট চাপা দিলেই তৈরী বারবোন বিস্কুট।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (11)