দই মাছ(doi maach recipe in Bengali)

Chaitali Acharya @cook_18294977
দই মাছ(doi maach recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
দই মাছ কিভাবে তৈরী করবেন
- 2
পিঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা, হলুদ একসঙ্গে ভালো করে মিশিয়ে সরিয়ে রাখুন৷
তেল গরম করে করে মাছ গুলো নুন হলুদ লাগিয়ে ভেজে নিন৷ - 3
এবার ওই গরম তেলেই দিন তেলপাতা, গোটা জিরে, লবঙ্গ, দারুচিনি ও এলাচ৷ তাতে আগে তৈরি করে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর হলুদের মিশ্রণ ঢেলে ভালো করে নেড়ে একটু একটু জল দিয়ে কষাতে হবে এরপর কষানো হলে আঁচ কমিয়ে দই টা জল দিয়ে গুলে কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে... ফুটে উঠলে দু তিনটে কাঁচা লঙ্কা ভেজে রাখা মাছ গুলো দিতে হবে. এরপর গরমমশলা আর চিনি দিয়ে নেড়ে একটু ঢাকা দিয়ে মিনিট দুই ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে, সুস্বাদু দই মাছ. চাইলে ওপর থেকে একটু ঘি ও দিতে পারেন.
Made this recipe? Share a Cooksnap!
Let Chaitali Acharya know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12426297



মন্তব্যগুলি (5)