চিংড়ি কারি (chingri curry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। আর আলু গুলো ছোট ছোট ডুমো করে কেটে নিতে হবে।
- 2
একটা কড়াই বসিয়ে গরম করে দেখতে পারো চামচ সরষের তেল দিতে হবে।তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছ গুলো দিয়ে ভেজে তুলতে হবে। ওই তেলে আলু গুলোকেও ভেজে তুলে রাখতে হবে।
- 3
পেঁয়াজ লঙ্কা একসাথে পেস্ট করে রাখতে হবে ।আর একটা বাটিতে টমেটো দুটো আলাদা করে পেস্ট করে রাখতে হবে।
- 4
এবার ওই তেলে আরো এক টেবিল চামচ তেল দিয়ে দেব। একটু তেল গরম করে ছোট একটা দারচিনি থেঁতো দিয়ে দেবো, একটি তেজপাতা একটু চিরে দেব।
- 5
এবার দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর টমেটো পেস্ট। গরম মশলা গুঁড়ো। আদা কুরিয়ে দিতে হবে।
- 6
মিডিয়াম টু হাই ফ্লেমে অল্প অল্প জল দিয়ে দিয়ে মসলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
- 7
কষানো হয়ে গেলে উষ্ণ গরম জল দিতে হবে দুই কাপ।
- 8
জল ফুটে উঠলে মাছ আর আলু গুলো দিয়ে দিতে হবে ।তারপর ঢেকে রান্না করতে হবে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত।
- 9
ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি কারি। এবার ধনেপাতা কুচি যদি কেউ দিতে চান তাহলে দিয়ে নামিয়ে দেবেন।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (4)