গোলা রুটি সাথে মুসুর ডালের তরকা(Gola ruti masoor dal tadka recipe in Bengali)

Shreyoshi Chatterjee @cook_22274443
#মা রেসিপি
গোলা রুটি সাথে মুসুর ডালের তরকা(Gola ruti masoor dal tadka recipe in Bengali)
#মা রেসিপি
রান্নার নির্দেশ
- 1
গোলা রুটি জন্য আটার সাথে দুই চামচ তেল ও পরিমাণমতো নুন ও ইনো মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করে রাখুন।১৫ মিনিট পর ননস্টিক চাটু গরম করে তাতে অল্প একটু তেল বুলিয়ে টিসু পেপার দিয়ে মুছে নিন। আচ কমিয়ে পাতলা করে গোল করে রুটির আকারে ছড়িয়ে দিন। সেকা হয়ে গেলে উল্টে দিন। এক মুহূর্ত রেখে নামিয়ে দিন।
- 2
তরকার জন্য মুসুর ডাল ধুয়ে রাখুন। একটা কড়াইতে 3 টেবিল চামচ তেল দিন। গরম তেলে পেঁয়াজ কুচি তাকে ভেজে নিন। এ পরকীয়াকে টমেটো কুচি আদা বাটা পেঁয়াজ বাটা ও বাকি মসলা দিয়ে ভালো করে কষে নিন। পরিমাণমতো লবণ দিন। এবার ডালটাকে মিশিয়ে কষিয়ে নিন। অল্প জল দিয়ে সেদ্ধ করে নিন।
- 3
অন্য একটি করায় দুই চামচ তেল দিন । শুকনো লঙ্কা গোটা সরষে কারিপাতা ও রসুন দিয়ে ভাল করে ভেজে নিন। এরপর এরপর মসলা দিয়ে কষানো ডালটিকে দিয়ে দিন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12497946



মন্তব্যগুলি (4)