আমের টক ঝাল মিষ্টি আচার (aamer tok jhaal mishti achaar recipe in Bengali)

#মা স্পেশাল রেসিপি
এই আচার টি আমার মায়ের কাছেই শেখা..তাই আজ সবার জন্য দিলাম।
আমের টক ঝাল মিষ্টি আচার (aamer tok jhaal mishti achaar recipe in Bengali)
#মা স্পেশাল রেসিপি
এই আচার টি আমার মায়ের কাছেই শেখা..তাই আজ সবার জন্য দিলাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাটা আম, রসুন আর কাঁচালঙ্কা হালকা রোদে রেখে জল শুকিয়ে নিতে হবে।আচারে জল লাগানো যাবে না।
- 2
এরপর ভাজা মশলা বানানোর জন্য আমি দুটো এলাচ দানা, শুকনো লঙ্কা একটা, ধনে এক চামচ, মৌরি এক চামচ হালকা গরম করে নিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি।
- 3
এবার কড়াইতে সরষের তেল গরম করে ওতে শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে ওতে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে নাড়িয়ে নিন।
- 4
এবার ওতে কাঁচা আম দিয়ে দিন, হালকা ভাজা হলে ওতে ভাজা মশলা, নুন আর চিনি দিন প্রয়োজন মতো।
- 5
আঁচ মাঝারি রেখে হালকা করে নাড়িয়ে দিন। চিনি গলে আম সেদ্ধ হয়ে আসছে মনে হলে ভিনিগার এ বেটে রাখা সরিষার পেষ্ট আচারের মধ্যে দিয়ে মিশিয়ে দিন। এটা পিজারভেটিব এর কাজ করবে।
- 6
এরপর আঁচ নিভিয়ে আচার ঠান্ডা হলে কাঁচের জারে ভরে নিন।এই টক ঝাল মিষ্টি আচার ভাত, খিচুড়ি আর মুড়ি মাখার সাথে জমে যাবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)