চিনি ছাড়া লিকার চা(liquor tea without sugar recipe in Bengali)

#goldenapron3
Week-17,বিষয়-চা
#প্রিয়জন রেসিপি
চা আমার শ্বশুরবাড়ির প্রত্যেকের খুব প্রিয়; ভোর পাঁচটা থেকে শুরু করে রাত ন'টা অবধি চলতে থাকে এই চা খাওয়া।মাঝে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা অবধি বাদ।তাহলে বুঝতেই পারছো, কিরকম প্রিয় পানীয় এটা!😁

রান্নার নির্দেশ
- 1
চায়ের ক্যানে দুই পেয়ালা(বড়) জল নিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে একটা ঢাকনা চাপা দিয়ে।
- 2
জল ফোটার আওয়াজ পেলে সেই ঢাকনা খুলে এক মিনিট ফুটিয়ে নিতে হবে এই জল।
- 3
গ্যাস বন্ধ করে দিয়ে ফুটন্ত জলের মধ্যে দিতে হবে কম কম এক টেবিলচামচ লিকার চায়ের পাতা।আমি দার্জিলিং টির ফ্যানিংস চা-পাতা ব্যবহার করি,সেটাই দিয়েছি।এই সময় একটা কথা মনে রাখা প্রয়োজন, যার চা-পাতা যত দামি হবে, তার কিন্তু পরিমানে একটু কম লাগবে,নাহলে তেতো হয়ে যেতে পারে চা।
- 4
জলে চায়ের পাতা দিয়েই ঢেকে দিতে হবে ক্যান আবারও।এমতাবস্থায় এক থেকে দুই মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।তার বেশি কিন্তু নয়; তাহলে ফ্লেভার টা নষ্ট হতে পারে।
- 5
এবারে ঢাকা খুলে টি-পটের উপর ছাকুনি রেখে এই লিকার চা ছেঁকে নিতে হবে।এবারে পেয়ালা ভরে ঢেলে দিতে হবে পরিবেশনের জন্য এই গরম চা।সঙ্গে বিস্কুট ও চানাচুর থাকলে চা খেতে আরও মজা।
- 6
শীতকালে বারেবারে চা পান করলে শরীর গরম থাকে ও আরাম বোধ হয়।ডাক্তারেরা বলেন, পরিমিত চা-পানে আমাদের উপকার হয়।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (17)