তরবুজ কি হুকুমত (Watermelon Phirni recipe in Bengali)

#প্রিয়জন রেসিপি
আজকাল ক্ষীর বা কাস্টার্ড সকলেই বানিয়ে থাকি। কিন্তু শেষ পাতে যদি হয় ফিরনি তাহলে তো কেয়া বাত। আর সেটা যদি হয় তরমুজের ফিরনি তাহলে তো কথাই নেই। খুব সহজেই আমরা নিজেদের মতো করে কত কিছুই না বানানোর চেষ্টা করি, নিজের #প্রিয়জন এর জন্য। অনেক দিন ধরেই ভাবছিলাম নতুন কি বানানো যায় আর তার উত্তর পেলাম এই অভিনব কায়দায় তৈরি সুস্বাদু ও সুগন্ধি ফিরনির মাধ্যমে। আধুনিকতার ছোয়া তহ আছেই আর মিশে আছে ভালোবাসা এই সুন্দর পদটিতে।
মজার ব্যাপার হলো এটি দুই ভাবেই খাওয়া যেতে পারে। রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আর অবশ্যই এটা বানিয়ে দেখবেন, আর মন ভরে নিজের #প্রিয়জন কে খাওয়াবেন। তার জন্যে হবে এটা সেরা উপহার।

রান্নার নির্দেশ
- 1
তরমুজ কেটে ব্লেন্ড করে নিতে হবে আর তারপর স্ট্রেন করে তার নির্যাসটা ছেঁকে নিতে হবে।
- 2
দুই ভাগে ভাগ করতে হবে, একটা পাত্রে 7-8 টেবিল চামচ সরিয়ে রাখবেন আর এতে মিশিয়ে দেবেন কর্ণফ্লাওয়ার আর ভালো করে ফেটিয়ে নিতে হবে। অন্য টা কড়াইতে চাপিয়ে ফুটতে বসাতে হবে।
- 3
ফুটে এলে এতে কর্ণফ্লাওয়ার মেশানো মিশ্রণটি দিতে হবে আর 7 টেবিল চামচ মতো চিনি মিশিয়ে দিয়ে আবার ফোটাতে হবে আর সর্বক্ষণ নাড়তে হবে। কিছুক্ষন পর দারচিনি পাউডার দিয়ে দিতে হবে।
- 4
ফুটতে ফুটতে একটা থক থকে ভাব আসবে তখন ওটা গ্যাস থেকে নামিয়ে অন্য পাত্রে ঢেলে কভার করে বা প্লাস্টিক দিয়ে মুড়ে ফ্রিজে সেট হতে রাখতে হবে। ওভার নাইট রাখলে ভালো হয়।
- 5
এবার যখন বের করবেন। দেখবেন একটু থিক । রুম তাপমাত্রায় আসতে দিতে হবে। অন্য দিকে দুধ ফুটতে দিন।
- 6
দুধ গাঢ় হবে। তখন চাল টা দিতে হবে। আমি ভেজানো চাল মিক্সিতে বেটে নিয়েছি। তাতে সুবিধে হয়। ওটা মেশাতে হবে। আর তারপর ফিরনি মানেই 'ফেরা ' বা ' পাক দেওয়া' তাই পাক দিয়ে যেতে হবে। চাল টা সেদ্ধ হতে থাকবে ওই পাকে।
- 7
যেই চাল আর দুধ মিশে ঘন হতে থাকবে ঠিক তখন তরমুেরজ পাল্প টা যেটা রুম টেম্পারেচার হতে দেওয়া ছিল সেটা মিশিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে দেবেন চিনি ও এলাচ থেঁতো করে। আবার পাক দিতে হবে আর তরমুজ চিনি মিশে গেলে দিয়ে দিতে হবে কাজু বাটা ।
- 8
যেই কাজু বাটা দেবেন তখন ঐ কাট অ্যান্ড ফোল্ড অবলম্বন করে পাক দেবেন ও কিছুক্ষন পর কেশর মেলাবেন। বুঝতেই পারবেন থিক একটা কন্সিস্টেন্সি আসবে। আর সুন্দর একটা শুভাস আসবে।
- 9
এবার অন্য পাত্রে ট্রান্সফার করে সেট হতে দিন ফ্রিজে। মজা হলো এটা চাইলে ক্ষীর হিসেবে গরম খেতে পারেন। বা আমার যে রেসিপি, ফ্রিজে রেখে দিয়ে ৫-৬ ঘণ্টা, ফিরনি তৈরি হলে, এই ফিরনি উপভোগ করতে পারেন।।
- 10
সেট করে, ফিরনি বনিয়ে আমি এটাকে অল্প কাজু, কিশমিশ, কাঠবাদাম, ও ফ্রেশ তরমুজ কেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি। তরমুজ কি হুকুমত আনবে মিঠাস প্রত্যেক চামচে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (13)