চিংড়ির মালাইকারি(chingrir malaikari recipe in Bengali)

চিংড়ির মালাইকারি(chingrir malaikari recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে । রান্নার জন্য মাছগুলি তে নুন হলুদ মাখিয়েনিতে হবে |
- 2
নারকেল কুরিয়ে মিক্সি তে সামান্য জল দিয়ে বেঁটে ছেঁকে নিতে হবে | পেঁয়াজ আদা টমেটো বেঁটে এবং ১টি পেঁয়াজ কুচি করে রাখতে হবে | গোটা গরম মশলা থেঁতো করে,১টি তেজপাতা জিরে গোটা ও লংকা ১টি প্রভৃতিমশলা গুলি গুছিয়ে নিতে হবে |
- 3
প্যানে সঃ তেল গরম করে প্রথমে চিংড়ি মাছ গুলি সামান্য ভেজে তুলে নিতে হবে |
- 4
এবার প্যানে আরো একটু তেল দিয়ে লংকা তেজপাতা জিরে ও গরম মশলা থেঁতো করে ফোঁড়ন দিতে হবে I এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে | ভাজা হলে একে একে এতে পেঁয়াজটমেটো বাঁটা, আদাবাটা নুন হলুদ জিরেলংকা গুঁড়া পরপর দিয়ে ভাজতে হবে |
- 5
মশলা ভাজা হলে সবার শেষে একটু দই দিয়ে নেড়ে চিংড়ি.ভাজা দিয়ে একটু কষিয়ে নিতে হবে | ১চিমটে চিনি দিয়ে নারকেল দুধ দিতে হবে |প্রয়োজন হলে সামান্য জল দিতে হবে | এরপর ঘি ছড়িয়ে চেরা কাঁচালংকা ও গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরী চিংড়ির মালাইকারি ।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (13)