রান্নার নির্দেশ
- 1
মটর 12ঘন্টা মতো ভিজিয়ে রাখলে ভালো হয় |প্রেসার কুকারে মটর দিয়ে জল ও নুন দিয়ে 4-5 টি সিটি দিয়ে নিলাম |
- 2
কড়াতে তেল দিয়ে শুকনোলঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম |পেয়াঁজকুচি ও আলু হালকা ভাজা হলে আদা রসুন ও কাঁচালঙ্কার একসাথে বাটাটি দিয়ে নেড়েচেড়ে নিলাম |টমেটো কুচি ও কাঁচালঙ্কা চিরে দিলাম |হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিলাম |
- 3
এবার মটর ঢেলে দিয়ে স্বাদমতো নুন ও চিনি যোগ করলাম | মটর সিদ্ধের জলটা প্রয়োজনমতো দিয়ে নেড়ে ফুটতে দিলাম |গরম মশলা ও ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম |প্রয়োজনমতো ভাজা মশলা, লেবুর রস, শসা, টমেটো, পেয়াঁজ, লঙ্কা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করলাম |
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12664701







মন্তব্যগুলি (10)