মিষ্টি দই(mishti doi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ ঘন করে জ্বাল দিতে হবে অনবরত নেড়ে।
- 2
দুধ ফুটে উঠতে উঠতে, ক্যারামেল রেডি করতে হবে, একটা পাত্রে 3 টেবিল চামচ চিনি দিয়ে মিডিয়াম আচে নাড়তে হবে। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেলে পাশে যে দুধ জ্বাল হচ্ছিল সেখান থেকে দুই হাতা দুধ কেরামেলের মধ্যে দিয়ে দিতে হবে।
- 3
দুধ দেওয়ার পর ক্যারামেলের চিনিটা জমে শক্ত হয়ে যাবে। সেজন্য মিডিয়াম আছে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে থাকলেই একদম গলে যাবে আর কালার টা পুরো ডিপ হবে।
- 4
এবার গ্যাস টা অফ করে দিতে হবে
- 5
এদিকে দুধ ফুটে উঠলে চিনি দিয়ে দিতে হবে।একসাথে ক্যারামেল টাও দিয়ে দিতে হবে। মিডিয়াম আচে দুধ ঘন করে 700 গ্রাম করে নিতে হবে।
- 6
এবার গ্যাস টা অফ করতে হবে আর হাতা দিয়ে ওপর থেকে দুধ ছাড়তে হবে তাহলে একটা ফেনা তৈরি হবে
- 7
যে পাত্রে দই করবো, মানে একটা কাচের বাটির মধ্যে 2 টেবিল চামচ টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে একদম উষ্ণ দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে
- 8
এবার দইয়ের সাথে দুটা ভালো ভাবে আবার ফেটে নিতে হবে যাতে দই এ কোন গুটি না থাকে
- 9
এবার একটা সসপ্যান এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে,তার ওপরে টাওয়াল বসিয়ে ওই দইয়ের বাটি বসাতে হবে ।তারপর খুব ভালোভাবে টাওয়াল দিয়ে মুড়ে দিতে হবে। আর একদম ছোট বারনারে 10 মিনিটের জন্য গরম করে নিতে হবে ।আর তারপরে এটাকে গরম জায়গায় রেখে দিতে হবে।
- 10
24 ঘণ্টা পর দই রেডি। এক ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (7)