নার্গিসি এগ কোপ্তা কারি (Nargisi egg kofta curry recipe in Bengali)

#ebook#নববর্ষ রেসিপি
নার্গিসি এগ কোপ্তা কারি (Nargisi egg kofta curry recipe in Bengali)
#ebook#নববর্ষ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
ডিম ও আলু সেদ্ধ করে নিতে হবে।
- 2
আলু সেদ্ধ টা ধনে+জিরে+লঙ্কা+গোলমরিচ+গরম মসলা+হলুদ গুঁড়ো নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 3
মাখা হয়ে গেলে আলু সেদ্ধ টা ডিম সেদ্ধর গায়ে মাখিয়ে নিতে হবে।এমন ভাবে মাখাতে হবে যাতে ডিমের সাদা অংশ টা দেখা না যায়।
- 4
কড়াইতে তেল দিয়ে ওই ডিমের বল গুলো সোনালী বাদামি করে ভেজে তুলতে হবে। ঠান্ডা হয়ে গেলে ওই ভাজা ডিম টা মাঝখান থেকে সাবধানে কেটে নিতে হবে।
- 5
ডিম ভাজা র কড়াইতে আর কিছুটা তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে । পেঁয়াজ অল্প ভাজা হলে আদালত ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর টমেটো বাটা দিয়ে নেড়ে অল্প হলুদ গুঁড়ো, নুন, চিনি, ধনে,জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অব্দি।
- 6
তেল ছেড়ে এলে ১/২ কাপ জল (গ্রেভি বেশি হয় না মাখা মাখা হয়ে) দিতে হবে ।ঝোল ফুটে উঠলে গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়ে। একটা প্লেট ভাজা ডিম গুলো সাজিয়ে ওপর থেকে গ্রেভি টা দিয়ে ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করুন।ষ্ট
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)